
৬৪ জেলা, অগণিত পথ। যেখানে গেছেন মানচিত্রে চিহ্নিত করুন, পরের ভ্রমণটা সাজিয়ে নিন।
ছবি: Abdul Momin · CC BY-SA 4.0 · Wikimedia Commons
০/৬৪ জেলা ঘোরা হয়েছে
০ জেলা যেতে চাওয়ার তালিকায়
০/৮ বিভাগ সম্পূর্ণ
ভ্রমণের পাঁচ ধাপ
এই মাসে
আবহাওয়া আর মৌসুম মিলিয়ে বাছাই করা। পুরো বছরের হিসাব দেখতে পারো 'কোন মাসে কোথায়' পাতায়।

শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ের ভেতরে প্রাকৃতিক একটি সুড়ঙ্গ-গুহা, স্থানীয় নাম মাতাই হাকর। ভেতরে পুরোপুরি অন্ধকার আর নিচ দিয়ে পানি বয়ে যায়, তাই মশাল বা টর্চ নিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে পার হতে হয়। পাহাড়ের উপর থেকে খাগড়াছড়ি শহর দেখা যায়।

১৫২৩-২৪ সালে সুলতান নুসরত শাহের আমলে নির্মিত দশ গম্বুজের মসজিদ, পোড়ামাটির অলংকরণের জন্য বিখ্যাত। পাশে বড় দিঘি আর একটি মাজার; চারদিকে বাঘার আমবাগান।

মহাস্থানগড় থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে খনন করা বৌদ্ধ বিহারের ভিত। মহাস্থানের তুলনায় এখানে ভিড় অনেক কম, গ্রামের পথ ধরে যেতে হয়।
জেলার ধরন ধরে খুঁজে দেখো।
ভিড়ের বাইরে

উনিশ শতকের শেষ দিকে তৈরি লোহার পাতের দেয়ালের একটি বাড়ি, স্থানীয়ভাবে 'লোহার কুঠি' নামে পরিচিত। এখন শিক্ষক প্রশিক্ষণ কলেজের চত্বরে, বাইরে থেকে দেখা যায়।

ধামইরহাটে শালবনের পাশে বিশাল এক প্রাচীন দিঘি ঘিরে জাতীয় উদ্যান, ২০১১ সালে ঘোষিত। শীতে দিঘিতে পরিযায়ী পাখি আসে, বনের ভেতর হাঁটার পথ আছে।

আরমানিটোলায় আঠারো শতকের এক শান্ত গির্জা, চারপাশে পুরোনো আর্মেনীয় বণিকদের কবর। পুরান ঢাকার হট্টগোলের মাঝে এটা একটু দম নেওয়ার জায়গা।
পরিকল্পনা
কাছাকাছি জায়গাগুলো সাজিয়ে পথের ক্রম ঠিক করি, দিনভিত্তিক সূচি দিই, মাথাপিছু আনুমানিক খরচ দেখাই আর জায়গার ধরন বুঝে ব্যাগ গোছানোর তালিকা দিই। চাইলে এআই দিয়ে একটা খসড়াও করিয়ে নিতে পারো — তবে শেষ সিদ্ধান্ত তোমার।
ভ্রমণ সাজাওডিজিটাল পাসপোর্ট
জেলা ঘোরা হলেই পাসপোর্টে সিল পড়ে — তারিখ আর বিভাগের রং সহ। হাওর, পাহাড় বা উপকূলের সব জেলা ঘুরলে মিলবে ব্যাজ।
পাসপোর্ট দেখোসামনে যা আছে
অক্টোবর · তারিখ বদলায়
বৌদ্ধ ভিক্ষুদের চীবর (বস্ত্র) দানের উৎসব। পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বিহারগুলোতে বড় সমাবেশ হয়। ধর্মীয় অনুষ্ঠানে শালীন পোশাক পরো এবং ছবি তোলার আগে অনুমতি নাও।
অক্টোবর · তারিখ বদলায়
ছেঁউড়িয়ায় লালনের মাজার ও আখড়া ঘিরে দেশ-বিদেশের বাউল ও ভক্তদের বড় সমাবেশ; গান, আলোচনা আর মেলা। এ সময় কুষ্টিয়ায় থাকার জায়গা দ্রুত ভরে যায়।
অক্টোবর · তারিখ বদলায়
সুন্দরবনের দুবলার চরে সমুদ্রস্নান ও ভোরের সূর্যকে প্রণাম জানিয়ে পালিত হয় রাসমেলা। জায়গাটি সংরক্ষিত বনের ভেতরে, তাই বন বিভাগের অনুমতি ও নিবন্ধিত নৌযান ছাড়া যাওয়া যায় না; নিয়ম প্রতি বছর বদলাতে পারে।
যাত্রা শুরু হোক
৬৪ জেলা, অগণিত গল্প। যেখানে গেছেন মানচিত্রে চিহ্নিত করুন, যেখানে যেতে চান আগেই সাজিয়ে রাখুন।
লগইন ছাড়াই ঘুরে দেখা যায়
প্রতিটা তথ্যের পাশে লেখা থাকে সেটা কতটা যাচাই করা — সরকারি সূত্র, সম্পাদকের যাচাই, কমিউনিটির তথ্য, নাকি এখনো যাচাই বাকি। খরচগুলো সবসময় আনুমানিক, হিসাবের নিয়মও খোলাখুলি দেখানো থাকে। ভুল চোখে পড়লে জানাও, আমরা শুধরে নেব।