ধরন, মাস, জেলা বা বিভাগ ধরে ছেঁকে নাও। সব তথ্য প্রকাশিত জায়গার তালিকা থেকে আসছে।
২০টি জায়গা পাওয়া গেছে

শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ের ভেতরে প্রাকৃতিক একটি সুড়ঙ্গ-গুহা, স্থানীয় নাম মাতাই হাকর। ভেতরে পুরোপুরি অন্ধকার আর নিচ দিয়ে পানি বয়ে যায়, তাই মশাল বা টর্চ নিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে পার হতে হয়। পাহাড়ের উপর থেকে খাগড়াছড়ি শহর দেখা যায়।

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় দেশের উত্তরতম প্রান্ত, যেখানে ভারত সীমান্তের পাশে স্থলবন্দর। এখান থেকে সিলিগুড়ি ও দার্জিলিংয়ের দিক নিকটেই।

রুমা উপজেলার পাহাড়ের উপরে প্রাকৃতিক একটি লেক, পাশে বম পাড়া। কেওক্রাডংয়ের পথে অনেকে এখানে রাত কাটান।