ধরন, মাস, জেলা বা বিভাগ ধরে ছেঁকে নাও। সব তথ্য প্রকাশিত জায়গার তালিকা থেকে আসছে।
৯৯টি জায়গা পাওয়া গেছে

জেলা শহরের পুরোনো একটি শিবমন্দির, ভেতরের বিশাল কালভৈরব মূর্তির জন্য পরিচিত। পূজার সময়ে ভিড় অনেক বেশি থাকে।
শিবগঞ্জ উপজেলার কানসাটে মৌসুমে বসে দেশের অন্যতম বড় আমের হাট। ভোর থেকে ভ্যান আর ঝুড়িভর্তি আমের কেনাবেচা দেখা যায়।

রূপসা নদীর উপর বড় সেতু, খুলনাকে মোংলা আর বাগেরহাটের সঙ্গে যুক্ত করেছে। বিকেলে সেতুর নিচের নদীতীরে স্থানীয়দের ভিড় জমে।

আখাউড়ায় সুফি সাধক সৈয়দ আহমদ গেছুদারাজের মাজার। বার্ষিক ওরসে দূরদূরান্ত থেকে মানুষ আসে, তখন ভিড় খুব বেশি।