ধরন, মাস, জেলা বা বিভাগ ধরে ছেঁকে নাও। সব তথ্য প্রকাশিত জায়গার তালিকা থেকে আসছে।
২৬২টি জায়গা পাওয়া গেছে
দামুড়হুদার নাটুদহে ১৯৭১ সালে শহীদ আটজন মুক্তিযোদ্ধার সমাধি ও স্মৃতিসৌধ। স্থানীয়ভাবে ‘আট কবর’ নামে পরিচিত।

বুড়িগঙ্গার তীরে ঢাকার নবাবদের গোলাপি প্রাসাদ, এখন জাদুঘর। ভেতরের কক্ষগুলোতে নবাব পরিবারের আসবাব আর ছবি দিয়ে উনিশ শতকের ঢাকার একটা ধারণা পাওয়া যায়।

উনিশ শতকের শেষ দিকে তৈরি লোহার পাতের দেয়ালের একটি বাড়ি, স্থানীয়ভাবে 'লোহার কুঠি' নামে পরিচিত। এখন শিক্ষক প্রশিক্ষণ কলেজের চত্বরে, বাইরে থেকে দেখা যায়।