ধরন, মাস, জেলা বা বিভাগ ধরে ছেঁকে নাও। সব তথ্য প্রকাশিত জায়গার তালিকা থেকে আসছে।
১৪৭টি জায়গা পাওয়া গেছে

গারো, হাজংসহ এই অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠান। ছোট সংগ্রহশালায় পোশাক, বাদ্যযন্ত্র আর দৈনন্দিন জিনিস দেখা যায়।

রুমা উপজেলার পাহাড়ের উপরে প্রাকৃতিক একটি লেক, পাশে বম পাড়া। কেওক্রাডংয়ের পথে অনেকে এখানে রাত কাটান।
শহরের পশ্চিম মাথায় নদীর ভেতরে ঢুকে যাওয়া বাঁধানো জায়গা, যেখান থেকে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলন দেখা যায়। কাছেই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘রক্তধারা’। বিকেলে স্থানীয়দের ভিড় জমে।

বালাঘাটার পাহাড়ে থেরবাদী বৌদ্ধদের একটি উপাসনালয়, স্থানীয়ভাবে স্বর্ণমন্দির নামে পরিচিত।